Product details
Product Details
প্রকৃতির ভান্ডারে যে কত মহৌষধি লুকিয়ে রয়েছে, তার কোনও ইয়ত্তা নেই। তবে প্রথমেই যার নাম না করলেই নয়, সেই প্রাকৃতিক উপাদানটি হল তিসি বীজ যাকে আলসি বীজও (What Is Flaxseed In Bengali) বলা হয়ে থাকে। তাই তো সেই প্রাচীনকাল থেকেই শরীরকে সুস্থ এবং রোগমুক্ত রাখতে তিসি বীজের ব্যবহার হয়ে আসছে। তিসি বীজের উপকারিতা প্রচুর।
প্রতিদিন তিসি খাওয়ার উপকারিতাঃ
১| ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হয়
শরীরকে সবদিক থেকে সুস্থ রাখতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের কোনও বিকল্প হয় না বললেই চলে। বিশেষত, স্ট্রেস এবং অ্যাংজাইটির প্রকোপ কমানোর পাশাপাশি দৃষ্টিশক্তির উন্নতি ঘটাতে, ব্রেন পাওয়ার বাড়াতে, হার্টকে সুস্থ রাখতে এবং শরীরের ভিতরে প্রদাহের মাত্রা কমাতে তিসির উপকারিতা (Benefits Of Flaxseed In Bengali) বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি হওয়া বেশ কিছু স্টাডি অনুসারে নিয়মিত কয়েক চামচ তিসি বীজ (আলসি বীজ) খাওয়া শুরু করলে শরীরে ওমেগা থ্রী ফ্যাটি অ্যাসিডের মাত্রা এতটাই বেড়ে যায় যে কোনও ধরনের অটোইমিউন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। শুধু তাই নয়, শরীরে এই উপাদানটির মাত্রা বাড়তে থাকলে ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে। বিশেষত, কোলন ক্যান্সারের খপ্পরে পড়ার আশঙ্কা প্রায় ৫৫ শতাংশ হ্রাস পায়।
প্রায় ৬০০০ জনের উপরে করা কানাডিয়ান বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে তিসি বীজে (Tisi In Bengali) ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি (Flaxseed In Bengali) আরও এমন কিছু উপাদান থাকে, যা শরীরে প্রবেশ করা মাত্র প্রস্টেট এবং স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।
২| ফাইবারের চাহিদা মেটে
মাত্র এক চামচ তিসি বীজে (Flaxseed) রয়েছে কম-বেশি প্রায় ৩ গ্রাম ফাইবার, যা শরীরে প্রবেশ করা মাত্র নানাবিধ পেটের রোগের প্রকোপ কমতে যেমন সময় লাগে না, তেমনি খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমতে শুরু করে। সেই সঙ্গে আরও বেশ কিছু উপকার পাওয়া যায়, যেমন ধরো রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমে, ওজন নিয়ন্ত্রণে চলে আসে (Tisi Seed Benefits In Bengali) এবং লিভারের ক্ষমতা বৃদ্ধি পায়। তাই এবার নিশ্চয় বুঝতে পেরেছো নিয়মিত কয়েক চামচ তিসি বীজ খাওয়ার প্রয়োজন কতটা!
৩| হাই কোলেস্টেরলের মতো সমস্যার প্রকোপ কমায়
বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত তিন চামচ বা ৩০ গ্রাম করে তিসি বীজ খাওয়া শুরু করলে (Tisi In Bengali) শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রায় ২০ শতাংশ কমে যায়। অন্যদিকে উপকারী কোলেস্টেরল বা এইচ ডি এল-এর মাত্রা বৃদ্ধি পায় প্রায় ১২-১৫ শতাংশ। ফলে হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে।
আমাদের দেশের মহিলাদের মধ্যে গত কয়েক বছরে হার্টের রোগে আক্রান্তের মাত্রা যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে প্রত্যেকেরই যে নিয়মিত তিসি বীজ খাওয়ার প্রয়োজন (Benefits Of Flax Seeds In Bengali) বেড়েছে, তাতে কোনও সন্দেহ নেই!