লাচ্ছা সেমাই (Laccha Semai)

৳ 250 BDT
weight

Quantity:

Vendor: Seradana

Product details

লাচ্ছা সেমাই (Laccha Semai) আমাদের ঐতিহ্যের সাথে মিশে গিয়েছে। যেকোন উৎসব আনন্দেই ঘরে ঘরে তৈরি হয় এই মিষ্টান্নটি। তবে এর প্রস্তুতিতে জনমনে থাকে এক বিশাল শঙ্কা। কেননা, নানান সময়ে এতে ভেজাল এবং অপদ্রব্য মিশ্রিত করার জন্য এই খাবারটি হয়ে উঠে অস্বাস্থ্যকর। ফলে ঐতিহ্যের সাথে মিশে গেলেও সুস্বাস্থ্য বিবেচনায় এটি এড়িয়ে চলেন অনেকেই। এখানেই সেরা দানা ব্যতিক্রম। সেরা দানা আপনাদের জন্য নিয়ে এসেছে হোম মেড লাচ্ছা সেমাই।

নতুন রাঁধুনি রা প্রায় সময় ই এটা রান্না করতে গিয়ে যে সমস্যায় পড়েন সেটা হলো দুধের পরিমান নিয়ে। হয়তো খুব ঘন নয়তো কখনো সেমাই এক দিকে দুধ একদিকে ভাসতে থাকে।  তাদের জন্য সহজ ও মজার লাচ্ছা সেমাই রেসিপি দিলাম।

উপকরণ:

দুধ – ১ লিটার

লাচ্ছা সেমাই – ২০০ গ্রাম

চিনি – ২০০ গ্রাম

লবন – ১/৪ চা চামচ

এলাচ দারুচিনি -৩ – ৪ টা

গুড়া দুধ – ১/৪ কাপ

বাদাম, কিসমিস – সাজানোর জন্য

প্রণালী

 

দুধ এ লবন, এলাচ দারুচিনি, দিয়ে ফুটিয়ে নিন। ২- ৪ মিঃ পর চিনি দিন। গুড়া দুধ অল্প পানিতে গুলে দুধের সাথে মিশিয়ে দিন। সারভিং ডিশে লাচ্ছা সেমাই বিছিয়ে নিন। ফুটানো দুধের মিশ্রণ সেমাই এর উপর ঢেলে দিন। কয়েক মিঃ ঢেকে রেখে দিন। ইচ্ছেমত সাজিয়ে পরিবেশন করুন।

 

এছাড়াও লাচ্ছা সেমাই এর কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হল। এই রেসিপি গুলো সহজেই তৈরি করে নিতে পারেন আপনার বাসায়।

 

১।  সেমাই কেক

২। সেমাই শনপাপড়ি

৩। সেমাইয়ের মালাই ক্ষীর

৪। সেমাই জর্দা

৫। দুধ সেমাই

৬। নারিকেল দুধে হাতে তৈরি সেমাই

৭। কুনাফা