Product details
লাচ্ছা সেমাই আমাদের ঐতিহ্যের সাথে মিশে গিয়েছে। যেকোন উৎসব আনন্দেই ঘরে ঘরে তৈরি হয় এই মিষ্টান্নটি। তবে এর প্রস্তুতিতে জনমনে থাকে এক বিশাল শঙ্কা। কেননা, নানান সময়ে এতে ভেজাল এবং অপদ্রব্য মিশ্রিত করার জন্য এই খাবারটি হয়ে উঠে অস্বাস্থ্যকর। ফলে ঐতিহ্যের সাথে মিশে গেলেও সুস্বাস্থ্য বিবেচনায় এটি এড়িয়ে চলেন অনেকেই।
এখানেই সেরা দানা ব্যতিক্রম। সেরা দানা আপনাদের জন্য নিয়ে এসেছে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি সেরা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। বাজারের গতানুগতিক সেমাই তৈরির প্রক্রিয়া দেখলে নিশ্চিত ভাবেই অনেকে আৎকে উঠবেন। কিন্তু আমরা দিচ্ছি আপনাকে নিজে দেখে কিনার সুযোগ। আমাদের পেজে লাইভের মাধ্যমে দেখানো হয়েছে সেরা লাচ্ছা সেমাই কিভাবে তৈরী করা হয়। সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় তৈরী করা হয় সেরা লাচ্ছা সেমাই।
তাই এখন থেকে আর চোখ বন্ধ করে কেনা নয়, এবার থেকে দেখে কিনবো, জেনে কিনবো। কিনবোই যখন সেরাটাই কিনবো। এই হোক আমাদের প্রত্যয়। ঘরে বসে সেরা দানার ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই অর্ডার করুন নিশ্চিন্তে।