মারিয়াম খেজুর (Maryam Dates-Irani)

৳ 630 BDT
weight

Quantity:

Vendor: Seradana
Product details

মারিয়াম হল খেজুরের রাজ্যের অন্যতম একটি লম্বা, সফট ও খুব মজাদার একটি খেজুর। এই ইরানি ভেরিয়েন্টটাকেই মূলত সবাই মারিয়াম খেজুর বলে চিনে। প্রচন্ড মিষ্টি এবং চাবানোর কিছুক্ষণ পর অনেকটা চুইংগামের মত হয়ে যায়। প্রাকৃতিকভাবেই মিনারেলস এবং এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ।

আসুন জেনে নিন খেজুরের উপকারিতা-
১. খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়া। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
২. ফাইবারও মিলবে খেজুরে। তাই এই ফল ডায়েটে রাখতে পারেন নিশ্চিন্তে।
৩. প্রতিটি খেজুরে রয়েছে ২০ থেকে ২৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
৪. রক্তস্বল্পতায় ভোগা রোগীরা প্রতিদিন খেজুর খেতে পারেন। একজন সুস্থ মানুষের শরীরে যতটুকু আয়রন প্রয়োজন, তার প্রায় ১১ ভাগ পূরণ করে খেজুর।
৫. যারা চিনি খান না তারা খেজুর খেতে পারেন। চিনির বিকল্প খেজুরের রস ও গুড়।
৬. কোষ্ঠকাঠিন্যের সমস্যায় রাতে পানিতে খেজুর ভিজিয়ে রাখুন। পর দিন সকালে খেজুর ভেজানো পানি পান করুন। দূর হবে কোষ্ঠকাঠিন্য।
৭. খেজুরে থাকা নানা খনিজ হৃদস্পন্দনের হার ঠিক রাখতে সাহায্য করে।

খেজুর পচনশীল একটি পণ্য তবে ঠান্ডা এবং ফ্রীজিং করে রাখলে দীর্ঘ দিন সংরক্ষণ করা যায়। তাই যথা সম্ভব খেজুর ফ্রীজে সংরক্ষণ করুন।কিছু কিছু ফ্রেশ খেজুরে পোকা থাকার সম্ভবনা থাকে, তাই যেকোন খেজুর খাওয়ার সময় অবশ্যই চিরে খাবেন।শুধু যে পুরানো খেজুরেই পোকা থাকে তা কিন্তু না নতুন ফ্রেশ খেজুরেও পোকা থাকতে পারে।

YOU MAY LIKE ALSO