Product details
Product Details
আখের জুস পাউডারের একমাত্র উপাদান হলো আখ। আমাদের দেশীয় পদ্ধতিতে তৈরি হয় আখের জুস পাউডার। আখের রস আগুনে জাল দিয়ে ঠান্ডা করে একটি পাত্রে রেখে হাতের সাহায্যে মিহি করে চালনা দিয়ে ছেঁকে রোদে শুকিয়ে তৈরি করা হয় আখের জুস পাউডার। দেখতে লালচে এবং পাউডারের মতো। এই চিনি সম্পূর্ণ নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মজাদার এবং শিশু খাদ্য হিসেবে উপযোগী।
কিভাবে খাবেন?
আখের জুস পাউডারের শরবত সারা দিনের ক্লান্তি মেটাতে আপনাকে সাহায্য করবে। ঘরে বসেই মাত্র ৩০ সেকেন্ডে তৈরী করে খেতে পারবেন আখের জুস। তাছাড়া চায়ের সাথেও এটি খাওয়া যায়। চিনির বিকল্প হিসাবে এর জুড়ি মেলা ভার। আমরা জানি সাদা চিনি আমাদের জন্য কতটা ক্ষতিকর। তাই যেখানেই চিনির ব্যবহার, সেখানেই চিনির ভালো বিকল্প আখের জুস পাউডার। এছাড়াও রমজানে ইফতার ও সেহরিতে শরবতের সাথে, সেই সাথে সকল মিষ্টান্ন জাতীয় খাবারে এটি ব্যবহার করা যাবে।
কেন খাবেন?
আখের জুস পাউডার হজম উন্নতিতে সহায়তা করে। শরীরে ভিটামিনের চাহিদা পৃরন করে। এটি ছোট বাচ্চাদের খাওয়ানো যাবে। এই পাউডারে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়না। এটি কোষ্ঠকাঠিন্য দৃর করে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। এতে বিদ্যমান ক্যালসিয়ামের কারণে শরীরের হাড় শক্ত হয়। তাছাড়া আয়রনসমৃদ্ধ হওয়ায় প্রসব-পরবর্তী সময়ে মায়েদের জন্য উপকারী।