কাটারি নাজির চাল (katari Najir Rice)

৳ 480 BDT
weight

Quantity:

Vendor: Seradana
Product details

সুস্বাদু ও ঝরঝরে চিকন চালের ভাত কার না পছন্দ। কিন্তু বাজারের সব চিকন চালের ভাতে কি আদৌ কোন পুষ্টিগুণ আছে? আদতে চালকে চিকন ও সাদা করে তুলতে কাটিং ও পলিশিং করতে গেলেই হারিয়ে যায় সকল পুষ্টিগুণ। আগের মত ভাতের আর সেই স্বাদ পাওয়া যায় না। তাইতো গ্রাহকদের কথা চিন্তা করে সেরা দানা নিয়ে এসেছে হাস্কিং মিলের নিরাপদ কাটারি নাজির চাল

 

আপনাদের জন্য সবচেয়ে ভালো চাল উৎপাদন করতে গিয়ে আমরা যেসব পদ্ধতি অনুসরণ করেছি তা হলোঃ

 

◾ অটো বা সেমি অটোতে না ভাঙিয়ে ভাঙানো হয়েছে হাস্কিং মিলে।

◾ কেমিক্যাল, ব্রাইটনার বা স্যালাইন পানি মিশ্রণ করা হয়নি।

◾ কাটিং পলিশিং করা হয়নি ফলে চালের রাইস ব্র্যান ও ফাইবার অটুট রয়েছে।

◾ সর্বোচ্চ জৈব পদ্ধতিতে উৎপন্ন ও সরাসরি কৃষক থেকে সংগৃহীত ধান থেকে এই চাল উৎপাদিত হয়েছে।

 

আর শুধু কিন্তু কাটারি নাজির নয়, পুষ্টিমানে সেরা আমন ও বিরই চালও কিন্তু পাচ্ছেন সেরা দানায়।

আমন ও বিরই চাল হাস্কিং মিলে ভাঙানো হয় বলে এর খোসার নিচের লালচে অংশ থেকে যায়। আর চালের পুষ্টির অধিকাংশ থাকে এই লাল অংশে, যা কাটিং এবং পলিশিংয়ে হারিয়ে যায়। এই চাল ভিটামিন বি৬, সেলেনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ডায়েটারি ফাইবার এর মতন গুরুত্বপূর্ণ উপাদানের যোগান দেয়। তাইতো সেরা দানার চাল স্বাস্থ্যসম্মত এবং শতভাগ নিরাপদ।

YOU MAY LIKE ALSO